অসহায় পরিবারের বসতভিটের জমি জোরপূর্বক দখলের অভিযোগ
মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের হাচলা কোমরপুর গ্রামে এক অসহায় পরিবারের বসতভিটার আঙ্গিনা, ঘর, ল্যাট্রিন দখল করে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১লা জুলাই বিকালে মৃত বাজ মামুদ ফকির এর ছেলে অসহায় ইয়াকুব আলী ফকির এর বসতভিটের আঙ্গিনায় জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করেন প্রভাবশালীরা। স্থানীয় প্রভাবশালী মনির উদ্দিন (৫৫) পিতাঃ মৃত বাজ মামুদ ফকির, টগর ফকির (২৫) -পিং রইচ উদ্দিন ফকির, জাকির ফকির (৩০)পিং-মৃতঃ সামছেল ফকির, আকিদুল ফকির(৩০) পিং- আবুল ফকির সহ তার দলবল মিলে অসহায় ইয়াকুব ফকির কে মেরে ফেলার হুমকি দিয়ে তার বসত ভিটের উপর ঘর উঠিয়েছে বলে অভিযোগ রয়েছে। দখলদাররা উক্ত পরিবারের বসতঘর থেকে পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৪ শতাংশ জমি সহ একটি সরকারী ঘর ও ল্যাট্রিন এবং টিউবয়েল দখল করে জোরপূর্বক ঘর তুলেছে বলে অভিযোগ করেন অসহায় ইয়াকুব আলী ফকির। পরে ইয়াকুব আলী ফকির ফরিদপুর কোটে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য ফরিদপুর কোটে ১৪৪ ধারা মামলা করেন।
পরে কোটের মাধ্যমে মধুখালী থানার এ.এস.আই তাজুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে ১৪৪ ধারা জারী করে দখলদারদের ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন তারপর তারা জোরপূর্বক জায়াগা-জমি দখল করার পর ঘর তোলেন এবং আমার বেড়া ভেঙ্গে ফেলেন এবং তারা আমার জমি-জমা ঘিরে রাখেন। তিনি আরো জানান, ২১ নং হাচলা মৌজার ৯৯,১৮৮,২১৭ নং খতিয়ান, ১০০ নং দাগের ৩৪ শতাংশ জমির মধ্যে আমি ২২ শতাংশ দাবীদার নিয়ে মাপামাপি হলে তারা তার জমি বুঝে না দিয়ে ক্ষমতায় জোর করে মেপে খুটি গেড়ে দখল করে নেন। এ ব্যাপারে মধুখালী থানার এ.এস.আই. তাজুল বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারী করে এসেছি এবং দখলদারদের ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি এবং উভয় পক্ষের জমির কাগজপত্র দেখে আইনগত পরবর্তি ব্যাবস্থা নেওয়া হবে।