১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
ডুমাইন

অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে করোনা কালীন সময়ে অসহায় ও কর্মহীন মানুষের (চা-বিক্রেতা, ভ্যানচালক, সেলুন সহ আরো অনেকের) মাঝে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতি ১০ কেজি করে মোট ৫৪জনের ৫৪০ কেজি খাদ্য সামগ্রী (চাউল) সরকারী ত্রান বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়নের ট্যাক অফিসার ও মধুখালী উপজেলা সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোঃ সহীদুল ইসলাম, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, ইউনিয়ন সচিব জনী অধিকারী ও গ্রাম পুলিশগন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।