১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

আজাদ মেম্বরের জন সমর্থনে নারী ভোটার নিয়ে নির্বাচনী গনসংযোগ

মধুখালী প্রতিনিধিঃ
আগামী ৫ই জানুয়ারী-২২ কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে ২বার বিপুল ভোটে নির্বাচিত ইউ.পি. সদস্য ও সাবেক প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ তৃতীয় বারের মত নির্বাচন করার জন্য মঙ্গলবার বিকালে তার নিজ বাড়ীর উঠান বৈঠকে নমিনেশন কেনার ব্যপারে প্রায় ২০০জন নারী ভোটারের নিয়ে এক মতামতের আলোচনা সভা হয়। আলোচনায় বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বাবু মিয়া, সহ-সভাপতি মোঃ মোহন শেখ, কামারখালী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি গোলাম আলী প্রমুখ।

সবার সামনে প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ তার বিগত ১০বছরের সকল কার্যকলাপের উন্নয়নের কথা সকলের সামনে ব্যক্ত করেন। মতামতের আলোচনা সভায় একতাবদ্ধ হয়ে হাত উঠাইয়া সকলেই নমিনেশন কেনার জন্য বলেন। ভোটাররা অঙ্গিকার করেন ভোটাররা তাদের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদকে বিপুল ভোটে ৭নং ওয়ার্ডে ইউ.পি. সদস্য নির্বাচিত করবেন বলে ওয়াদা করেন এই বলে মতামত ও গন সংযোগ সভা শেষ করেন। মতামত সভা মোঃ হারুন -অর রশিদ মোল্যা ও মোঃ সাজ্জাদ হোসেন মিল্টন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।