১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া পাকা সড়ক অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কামারখালী ঢাকা-খুলনা মহাসড়ক থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর আড়পাড়া বাসভবনের রাস্তা থেকে মোল্যা বাড়ীর ক্লাব পর্যন্ত তাছাড়া প্রধান সড়ক থেকে বাবলু মোল্যার দোকান পর্যন্ত সড়কটির বেহাল দশা হয়ে গেছে । সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তা জাগায় জাগায় গর্ত আর গর্ত , ভাঙ্গা আর ভাঙ্গা , সুড়কি উঠে গেছে । পায়ে হেটে যাওয়া, ভ্যান , নছিমন, ইজি বাইক কোনটাইতে ভালো ভাবে চলাচল করা যায় না। যানবাহন দূর্ঘটনা ঘটে।

মানুষের চলাচলেও মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। হার্টের রোগীদের চরম সমস্যা এবং ডায়াবেটিক রোগীদের এই রাস্তা দিযে হাটা-চলা করা চরম দূভোর্গ এবং ঝুকি পূর্ণ । ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আরও জানা যায় এই রাস্তার সরকারী কোন আইডি নাম্বার নাই। যার কারনে কোন মেরামত নাই , গড়াও নাই। আছে শুধু ভোগান্তি আর ভোগান্তি এই ভাবে থাকলে ভোগান্তির শেষ নাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।