১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সদস্য ও সমাজসেবক সামসুল আলম মোল্যা সোনা তার ব্যক্তি উদ্যোগে আড়পাড়া ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, সেমাই, চিনি ও দুধ। এ সময় উপস্থিত ছিলেন বিশিস্ট রাজনীতিবিদ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য আমীর আলী মোল্যা, আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।