১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচন উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা হয়েছে। সোমবার বিকালে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এক শ্রেনী কক্ষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচন উপলক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি এবং মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু , যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার । এ ছাড়া ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,বি, বাহার , সাধারন সম্পাদক কাজী নাছির, ইউনিয়ন আওয়ামীলীগ থেকে সহ-সভাপতি বাবর আলী শিকদার, নরেন্দ্রনাথ সরকার, মোঃ হাফিজুর রহমান, আঃ রাজ্জাক খাঁন। ওয়ার্ড থেকে এস. কে গনি, অচিন্ত কুমার দাস, আশরাফুল আলম মিয়া বিপুল, রেজাউল করিম রেন্টু, গোপাল চন্দ্র বিশ্বাস, শেখ মোঃ অফিল উদ্দিন, যুবলীগের শেখ তৌহিদ ।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহঃ দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক শাহ্ ফারুক হোসেন, মধুখালী পৌর সভার ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান নান্নু , ইউনিয়ন ছাত্রলীগের নাজমুল খান, যুবলীগের রেজা শিকদার, ইউনিয়নের মোঃ হায়দার আলী , জাহিদ, কাওছার , কাজী সেলিম, মানিক সরকার, মিন্টন, অশান্ত সহ আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী বৃন্দ। পরিশেষে সিদ্বান্ত হয় আগামী ২০২৩ইংসনের ডিসেম্বর মাসে অথবা ২০২৪ইং সনের জানুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন । তাই এই উপ-নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দেয় সেই সিদ্বান্ত মোতাবেক নির্বাচন করা হবে এই বলে সকলে একমত হয়ে নির্বাচনী বর্ধিত সভা শেষ করা হয়।