আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে এক র্বণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালন করা হয় বিদ্যালয়ে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্টানের সভাপতি শিক্ষানুরাগী ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান আশরাফুল ইসলাম জিহাদ। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবনীর ওপর আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, সভাপতি আশরাফুল ইসলাম জিহাদ, সাবেক প্রধান শিক্ষক মোল্যা হাফিজুর রহমান, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন, আড়পাড়া -কামারখালী কাজী সিরাজুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য নাজিরুল ইসলাম মৃধা নান্নু, অভিভাবক সদস্য ইজাজুল হক ডাবলু, সাবেক অভিভাবক সদস্য আমির আলী শিকদার প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস.বি. বাহার , সাধারন সম্পাদক কাজী নাছির, স্কুলের কো-অপ্ট সদস্য মোঃ রুহল আমিন মোল্যা, ফরিদপুর জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম ফুরাদ, অভিভাবক সদস্য সাইদুর রহমান , আসাদুজ্জামান মোল্যা আসাদ, হুমায়ন মন্ডল, আবিদা সুলতানা,




সাবেক সদস্য রইচ শেখ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শামছুল হক, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভপতি বাবু শিকদার, ছাত্রলীগের সভাপতি আবিদ মোল্যা, আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক খুরশিদ আলম ভূইয়া, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামূল হক, ডুমাইন ইউনিয়নের সমাজসেবক তারিকুল ইসলাম সবুজ, আড় পাড়া ইউনিয়নের সামসুদ্দিন মোল্যা রবি, আকেব খাঁন, অভিভাবক লুৎফর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী রোকনুজ্জামান, রনি মোল্যা, আবিদ মোল্যা, মতিয়ার রহমান , দাতা মিজু আহম্মেদ পিটার মোল্যা প্রমুখ । সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র স্কুলের মাওলানা নুরুল ইসলাম সহ সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য , কর্মচারীবৃন্দ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আঃ সাত্তার মোল্যা। উক্ত অনুষ্ঠানে শত শত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবারক বিতরন করে উক্ত অনুষ্ঠান সুষ্ট ও সুন্দরভাবে শেষ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান ও আঃ হালিম বিশ্বাস। পরিশেষে সভাপতি আশরাফুল ইসলাম জিহাদ সকলের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ(সাঃ) এর জীবনী পড়ার জন্য সকলের প্রতি আহবান রেখে অনুষ্ঠান শেষ করেন।