আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার এ উপলক্ষে আয়োজন করা হয় অভিভাবক সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষানুরাগী মোহাম্মাদ আলী রানা । এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের কো- অপ্ট সদস্য আরমান হোসেন বাবু, প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশীদ, সাবেক প্রধান শিক্ষক মোল্যা হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস, সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান, অভিভাবক সদস্য রেজাউল করিম টুকু প্রমুখ । এ ছাড়া পিটিএ কমিটির অভিষেক অনুস্ঠান অনুস্ঠিত হয় । এতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন সভপতি মনিরুজ্জামান জামান, সিনিয়র সহকারী শিক্ষক রোজিনা ইয়াসমিন,
সহকারী শিক্ষক ও সাধারন সম্পাদক রামপ্রসাদ বিশ্বাস, আড়পাড়া -কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা এর সহকারী শিক্ষক ও উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং অত্র স্কুলের পিটিএ কমিটির সদস্য রিক্তা পারভীন সদস্য মৃধা নাজিরুল ইসলাম মৃধা নান্নু প্রমুখ। পরিশেষে দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন । উক্ত সমাবেশে প্রায় শতাধিক অভিভাবক এবং শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক আঃ হালিম বিশ্বাস ও সুজন কুমার বিশ্বাস।