২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
শিক্ষা

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার উপহার দিলেন সভাপতি আশরাফুল ইসলাম জিহাদ

মধুখালী প্রতিনিধিঃ
শনিবার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার উপহার দিলেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম জিহাদ । আড়পাড়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশীদ ও সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস এর হাতে প্রিন্টার সহ একটি ডেস্কটপ কম্পিউটার হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাছলিমা বেগম, ওবায়দুর রহমান, আসাদুজ্জামান, দাতা সদস্য মৃধা নাজিরুল ইসলাম নান্নু, কো-অপ্ট সদস্য রুহল আমিন মোল্যা, অভিভাবক সদস্য সাইদুর রহমান, আসাদুজ্জামান মোল্যা, হুমায়ন মন্ডল, ইজাজুল হক ডাবলু, আবিদা সুলতানা প্রমুখ। এই প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে প্রিন্টার সহ একটি ডেস্কটপ কম্পিউটার উপহার দিলেন। এই উপহার পেয়ে সকলেই খুশী।