১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মধুখালী প্রশাসনের প্রস্তুতি সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে মধুখালী উপজেলা প্রশাসনের প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারী মাসের মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভিাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম,

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, দেবপ্রসাদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবাব পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ সালাম, সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা ও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রমুখ।