আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কামারখালীতে ছাত্রদলের মানববন্ধন

মধুখালী প্রতিনিধিঃ
গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবীতে এবং আওয়ামীলীগ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ শাখার সভাপতি কাজল আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিবলু মৃধার সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে সকল শ্রেনীর ছাত্রছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে প্রতিবাদী বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্র দলের যুগ্ন ঃ সাধারন সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল। এ ছাড়া বক্তব্য রাখেন কামারখালী কলেজ শাখার সাধারন সম্পাদক শিবলু মৃধা প্রমুখ। সবশেষে সকল ছাত্রকে উর্দেশ্য করে গুরুত্বপূর্ন বক্তব্য দিয়ে মানববন্ধন অনুষ্ঠান শেষ করেন । উক্ত মানববন্ধনে কলেজের বাংলা প্রভাষক হাফিজুর রহমান সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মধুখালী সরকারী আইন উদ্দীন কলেজে মানব বন্ধন হয়েছে।