১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

আলহাজ্ব সামছুর রহমান বিশ্বাস আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মরহুম আলহাজ্ব আজিজুর রহমান (ফায়েক বিশ^াস) এর বড় ছেলে কামারখালী চরগয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আলহাজ¦ সামছুর রহমান বিশ^াস (৭২) বুধবার রাত সাড়ে ১১টায় তার গ্রামের বাড়ী গয়েশপুর গ্রামে হটাৎ অসুস্থ হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুকালীন সময়ে তিনি স্ত্রী, ২ছেলে ১ মেয়ে বেটারবউ , নাতী-নাতনী এবং অনেক গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান। তার প্রথম জানাযা বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ গ্রামে এবং পবে যোহর নামাজ বাদ কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে কামারখালী মছলন্দপুর কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।