আলোচনা সভা

কামারখালী প্রতিনিধিঃ
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যা’র সভাপতিত্বে আড়পাড়া- কামারখালী টোল ভিটে মোঃ চুন্নু মোল্যার আম গাছের নিচে শুক্রবার সন্ধ্যায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভক্ত কিছু সদস্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাদিকুর রহমান মোল্যা (সাজ্জাদ) বলেন এই টোল ভিটে স্বাস্থ্যবিধি মেনে সরকারী নিয়ম অনুযায়ী স্বল্প পরিসরে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালন করা হবে।