আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ কামারখালী আউট লেট শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ কামারখালী আউটলেট শাখার উদ্যোগে কামারখালী সাফিন প্লাজা’র ২য় তলা ব্যাংকে রবিবার ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল -আরাফাহ্ ব্যাংকের কামারখালী আউটলেট শাখার পরিচালক ও কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ রমজান আলী শেখ।
কামারখালী সরকারী আঃ রঊফ কলেজের প্রভাষক মোঃ কলিমুল্লাহ ’র পরিচালনায় রোজার তাৎপর্য্য ও ব্যাংকের লেনদেন সম্পর্কে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান। এ ছাড়া আরো আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, কামারখালী সরকারী আঃ রঊফ কলেজের প্রভাষক আ.ক.ম. মহিউদ্দিন, আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস এন্ড কলেজের প্রভাষক মোঃ কামরুজ্জামান,

আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ রাজ্জাক মৃধা, ঘোপঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ফেরিঘাট জামে মসজিদের পেশ ইমাম ও বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আঃ ছাত্তার মোল্যা, কামারখালী চাঁদতারা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমিন উদ্দিন জিহাদী, দয়ারামপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইমরান হোসাইন, দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান মৃধা,

অত্র ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইয়ামিন হোসাইন, কামারখালী শাখা জাগরণী চক্রের ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, কামারখালী ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক সজল মোল্যা প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইদ্রিস আলী মোল্যা পান্নু, ডুমাইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জিল্লুর রহমান জিলাল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যবসায়ী, গ্রাহকবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সবশেষে সভাপতি অত্র প্রতিষ্ঠান যাতে সবার দোয়া ও সহযোগীতার মাধ্যমে ইসলামী শরিয়াহ মোতাবেক ব্যাংকের লেনদেন সঠিক ও সুষ্ঠভাবে পরিচালনা করতে পারে এই প্রত্যাশা সকলের নিকট কামনা ও সকলের এবং নিজের প্রতি দোয়া মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করেন।