১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

আসন্ন কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে, কামারখালী ইউনিয়নবাসী মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট) কে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।

কামারখালী প্রতিনিধিঃ


মোঃ মনিরুজ্জামান চৌধুরী কামারখালী ইউনিয়নবাসীর কাছে একজন গ্রহণযোগ্য রাজনৈতিক, সামাজিক, শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি কামারখালীর চৌধুরী পরিবারের সন্তান। সোলায়মান চৌধুরীর পুত্র মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সুযোগ্য পুত্র মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট), তার পরিবারের বড় চাচা বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চৌধুরী মুক্তিযুদ্ধের পর থেকে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও একজন সক্রিয় কর্মী হিসাবে মৃত্যু অবদি কাজ করেছেন ও মৃত মিজানুর রহমান মিজান (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের প্রভাবশালী নেতা ছিলেন) তার মোজো মামা ছোট বেলা থেকে চাচা ও মামার কাছ থেকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আওয়ামীলীগের কর্মকান্ড ও দেশপ্রেমের হাতেখড়ি। ছোটবেলা থেকেই এলাকার প্রিয় মুখ হিসাবে সবাই তাকে চেনে ও জানে। এছাড়াও কামারখালীসহ আশেপাশের ইউনিয়ন, উপজেলা ও জেলার সকলেই তাকে চিনতো একজন তুখোর ফুটবলার হিসাবে। টার্গেট মানেই দলের পক্ষে গোল ও জয়, এযেন এক অফুরন্ত খুশির জোয়ার। একইসাথে ছাত্রজীবনে ছাত্রলীগের সকল কর্মকান্ডে সক্রিয় অবদান ও অংশগ্রহণ ছিলো তার অবিশ্বাস্য। একজন সুচিন্তিত ও পরোপকারী হিসাবে, যেখানে কোন সমস্যা সেখানেই তিনি সাধারন মানুষের পাশে দাড়িয়েছেন।


১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ এর ছাত্রলীগ নেতা ও ছাত্র সংসদের নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থী ছিলেন ১৯৯২ সালে।


এরপর থেকে বাংলাদেশ আওয়ামীলীগকে ভালোবেসে অর্জন করেছেন


সাংগঠনিক সম্পাদক, কামারখালী ইউনিয়ন যুবলীগ। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত।
সাধারন সম্পাদক, কামারখালী ইউনিয়ন যুবলীগ। ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত,
১নম্বর যুগ্ম সাধারন সম্পাদক, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ। ২০১৫ সাল থেকে বর্তমান পর্যন্ত,
বর্তমানে সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগ।


সামাজিক কর্মকান্ডঃ
 কো-অপ্ট সদস্য (বিদ্যূৎসাহী) কামারখালী উচ্চ বিদ্যালয় (দীর্ঘ ৮ বৎসর)।
 সাবেক সভাপতি পি,টি,এ কমিটি কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
 ওহি শিশু নিকেতন কামারখালী এর প্রতিষ্ঠাতা সভাপতি।
 সেক্রেটারী কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ২০১১ থেকে বর্তমান পর্যন্ত।
 কোষাধ্যক্ষ কামারখালী মছলন্দপুর গোরস্থান কমিটি, ২০১৬ থেকে বর্তমান পর্যন্ত।

বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শ ধারন করে বৈষ্ণিক মহামারি করোনার সংকটময় মূহুর্তে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার এবং গরীর দুস্থদের মাঝে ত্রান বিতরণ করেছে। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে রাজপথে সদা তৎপর থেকেছেন। ব্যক্তিগতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনের একজন অনুসারী।


কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ও ইউনিয়ন বাসীর সকলের কাছে মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দোয়া প্রার্থী। আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে অপসংস্কৃতি ও দুর্নীতিকে দূরে ঠেলে, মাদকমুক্ত করে কামারখালী ইউনিয়নকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার স্বপ্নের আলোকে কামারখালীকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসাবে আপনাদেরকে উপহার দিতে চাই।