২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

আড়পাড়াতে গাছ লাগিয়ে জমি দখল : মারপিটে আহত-১

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের এক অসহায় পরিবারের জমি দখল করে গাছ লাগানো ও মারপিট একই গ্রামের এক প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য ও পূর্ব আড়পাড়া গ্রামে। এ সময় বাড়ীর মালিক আজাদ মল্লিক এর স্ত্রী হাসি বেগম তার বাড়ীর জমির সীমানায় সুপারি গাছ লাগানো বাঁধা সৃষ্টি করলে এবং বাড়ীর সীমানা মেপে গাছ লাগানোর কথা বললে পাশের বাড়ীর প্রতিপক্ষ ক্ষমতার দাপটে আবুল মৃধার বেটার বউ মহতারা বেগম ও ছেলে সাইফুল মৃধা’র তার হাতে থাকা গাছ লাগানো সাপোল দিয়ে হাসিকে মারপিট করেন। বর্তমান তার বাম হাত লোহার সাপোলে আঘাত প্রাপ্ত। মারপিটের ঘটনায় আড়পাড়া গ্রামের আজাদ মল্লিক এর স্ত্রী হাসি বেগমকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ কবির সর্দার এর চিকিৎসাধীন নিজ বাড়ীতে আছেন।

অপরদিকে প্রতিপক্ষরা হলেন, একই এলাকার প্রতিবেশী আবুল মৃধার ছেলে সাইফুল মৃধা। ভূক্তভোগী আজাদ মল্লিক ও হাসি বেগম জানান, অসহায়েত্বের সুযোগ নিয়ে আমার বাড়ীর সীমানায় গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় অসহায় হাসি বেগম বাদি হয়ে সঠিক বিচারের আশায় মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফা শেখ মারপিটের বিষয়টি প্রতিপক্ষকে জিজ্ঞাসা করলে সাইফুল মৃধা স্বীকার করেন। এ বিষয়ে ইউ.পি. সদস্য মোস্তফা শেখ বলেন, সঠিক বিচার করে স্থানীয় পর্যায়ে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ও মধুখালী থানা প্রশাসনকে অবগত করে ঘটনাটি নিরসনের চেষ্টা করছেন বলে জানা যায়।