আড়পাড়াতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে কাজী সেলিম, সাবেক ইউ.পি. সদস্য মোঃ হাফিজুর রহমান এবং মোঃ বাবলু মোল্যার নেতৃত্বে এবং মধ্য আড়পাড়া যুবলীগ ও আওয়ামীলীগের আয়োজনে বাবলু মোল্যার দোকানের সামনে মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর-২০২১ইং বিকালে কেক কেটে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্ম দিন পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন যুবলীগ ও আওয়ামীলীগের ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সদস্যবৃন্দ প্রমুখ। সবশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের প্রতি দোয়া মোনাজাত করে অনুষ্টান শেষ করেন।