১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে আওয়ামীলীগের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ আড়পাড়া ইউনিয়ন শাখার আয়োজনে পতাকা উত্তোলন ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শনিবার পালিত হয়েছে। অনুষ্ঠানে বাঙ্গালী জাতির স্থপতি রাষ্ট্রের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতে মাল্যদান , জীবনী নিয়ে আলোচনা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রঊফ মৃধা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আঃ হান্নান মোল্যা সহ আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ। সৌজন্যে ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া বাবুল।