আড়পাড়া ইউনিয়নে আলাদাভাবে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন

কামারখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস সোমবার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ সামসুল আলম মোল্যা সোনা’র আয়োজনে ইউনিয়নের গড়িয়াদহ বাজারে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী ও আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে পালন করা হয়। সকলের উপস্থিতিতে শেখ রাসেল সম্পর্কে আলোচনা শেষ করে এবং শেখ রাসেলের খুনীদের সঠিক বিচার দাবী করে দোয়া ও মোনাজাত শেষ করে কেক কেটে ও মিষ্টি বিতরনের মাধ্যমে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন অনুষ্টান শেষ করেন।