আড়পাড়া ইউনিয়নে করোনা ২য় ডোজ টিকাদান

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সকল ইউনিয়নের করোনা ভাইরাস কোভিড-১৯ এর ২য় ডোজ টিকা প্রদানের পাশাপাশি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উত্তর আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আড়পাড়া ইউনিয়নের রেজিষ্টেশন ধারী ১ম ডোজ নেওয়া লোকদের মধ্যে করোনা ভাইরাসের ২য় ডোজের টিকা মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের ও ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ) মোছাঃ মোর্শেদা আক্তার মিনাকে অবগত করে দেওয়া হয়।
টিকা কেন্দ্র পরিদর্শনে ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, সাংবাদিক প্রমুখ। টিকা দেওয়া দায়িত্বে ছিলেন মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের, এফ.পি.আই মোঃ সেলিম হোসেন, স্বাস্থ্য সহকারী যশো প্রকাশ, মোঃ মিরাজুল ইসলাম, এফ, ডব্লিউ এ, মোছাঃ শাহিনা বেগম, আন্না বিশ্বাস, মুক্তি বালা, এফ, ডব্লিউ ভি বিউটি রানী সাহা।

শিক্ষকদের মধ্যে স্নেহলতা বিশ্বাস, মোছাঃ জান্নাতুল ফেরদৌস দোলন, মোছাঃ আলেয়া বেগম, মোঃ সেকেন্দার আলী, সিভানা পারভীন, অরুপ সরকার। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন গ্রাম পুলিশগনের দফাদার মোঃ আঃ রহিম তার ফোর্স, আনসার ও ভিডিপি কমান্ডার কাজী সেলিম, ভিডিপি দলনেতা রীমা সুলতানা, মোঃ ইবরোজ সহ আরো অনেকে।