১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে বসতঘর পানি বন্দী ও ফসলের ক্ষতি

মধুখালী প্রতিনিধিঃ
গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধি হওয়ায় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে রাজধরপুর গ্রামে নদীর আশেপাশে বসবাসকারী পানির সাথে বসবাস করছে। এদের রান্না করা ও বসবাস এবং চলাফেরার চরম সমস্যা । লাগানো ধান তলিয়ে গেছে এবং অন্যান্য ফসল ও গাছপালা পানির সাথে লড়াই করছে। এ ব্যপারে ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আঃ রঊফ মোল্যা বলেন আমার ওয়ার্ডে নদীর ধারে বসবাসকারীর ঘরবাড়ী পানিবন্দী ।

রান্না করার জায়গা তলিয়ে গেছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা’র নিকট জানতে চাইলে তিনি বলেন আমার ইউনিয়নের ৯নং ও ৫নং ওয়ার্ডের রাজধরপুর গ্রামে বন্যা হয়েছে। তিনি আরও বলেন আমার দেখামতে প্রায় ৭৫(পচাত্তর) পরিবার পানি বন্দী ও ফসলের ক্ষতি হয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন অফিসারকে অবগত করেছি। তাই সরকারী ভাবে তাদের একটি বরাদ্ধ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষেরা দাবী জানান।