২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি কার্যক্রম

কামারখালী প্রতিনিধিঃ


“আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগান মধুখালী থানার বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে আড়পাড়া ইউনিয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা’র সভাপতিত্বে মধুখালী থানার আড়পাড়া ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এস .আই. মোঃ আঃ হাকিম এর সঞ্চালনায় আড়পাড়া ইউনিয়নের জনগনের উদ্দেশ্যে করে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে মধুখালী থানা পুলিশের উদ্যোগে এক বাড়ী বাড়ী বিট পুলিশিং কার্যক্রম সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন বিট পুলিশিং-এ আমরা ব্যাপক সারা পাচ্ছি। জনগণ উপকৃত হচ্ছে বলে আমরা জানতে পারছি। বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষেই সভা করা হচ্ছে।

তিনি আরো বলেন ইউনিয়নে কোন প্রকার মাদক সেবনকারী ও বিক্রেতা , সন্ত্রাস, ইভটিজিং সহ কোন প্রকার অপকর্মকারীর স্থান এই থানায় হবে না। আপনারা বিট পুলিশিং অথবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। আমি তখন ব্যবস্থা করবো। তিনি আরও বলেন আমাদের আইজিপি নির্দেশ পুলিশ কনস্টেবল পদে চাকুরী নিতে সাতটি ধাপ পার হতে পারলে কোন টাকা লাগবে না ঘুষ ছাড়াই বিনা টাকাই চাকুরী হবে এবং থানায় চাদাঁবাজের কোন স্থান হবে না। সভায় আরো বক্তব্য দেন- কামারখালী বাজারের বণিক সমিতির সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ), পুলিশের সাবেক এ.এস.পি. ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আবু বক্কার সিদ্দিক, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিরাজুল ইসলাম মিল্টন দুঃখ ভারাক্রান্ত মনে বলেন পশ্চিম আড়পাড়া কিছু লোকের সন্ত্রাসী কার্যকলাপে তারাসহ আরো অনেকে আতংকে আছে। এ ছাড়া আরো বক্তব্য দেন কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এহিয়া হোসাইন, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ হালিম বিশ্বাস, আড়পাড়া ইউনিয়নের মোছাঃ লাভলী বেগম, মো: বাধন মন্ডল প্রমুখ।

এ ছাড়া আলোচনা সভায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল) , আড়পাড়া কামারখালী কাজী সিরাজুল ইসলাম গার্ল স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ সহ ইউ.পি. সদস্যগন, ইউনিয়ন, ওর্য়াড আওয়ামীলীগের নেতাকর্মী, মসজিদের পেশ ইমামগন, গ্রামপুলিশবৃন্দ এবং শতশত নারী-পুরুষ উপস্থিত হয়ে আলোচনা সভা শ্রবন করেন। সবশেষে সভাপতি সবার সার্বিক সহযোগীতা কামনা করে আড়পাড়া ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চাদাঁবাজ মুক্ত করার লক্ষে জনগনের সামনে আশা ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে বিট পুলিশিং আলোচনা সভা শেষ করেন।