১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে ভি.জি.এফ. জি.আর চাউল বিতরন।

আড়পাড়া ইউনিয়নে ভি.জি.এফ. জি.আর চাউল বিতরন।

কামারকালী প্রতিনিধিঃ
দেশে ঈদুল-আযহা ও করোনা ভাইরাস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে দুঃস্থ, গরীব, অসহায় এবং কর্মহীন মানুষের মাঝে ভি.জি.এফ ৬৬৮ জনের এবং জি.আর. ১০৬জনের জনপ্রতি ১০ কেজি করে চাল মোট ৭৭৪ জনের বুধবার দিনব্যাপী ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ট্যাক অফিসার তাপস কুমার মল্লিক এর পক্ষ থেকে মধুখালী উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসের ফিল্ড অর্গানাইজার শওকত জামান, ইউনিয়ন পরিষদের সচিব নিত্য কুমার সরকার সহ সকল ইউ.পি. সদস্যগন, গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।