১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে ভি.জি.ডি. চাল বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে উপজেলা মহিলা অধিদপ্তরের মাধ্যমে বুধবার(০১-০৯-২০২১)ইং সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে ভি.জি.ডি. কার্ডধারী ১৩৬(একশত ছয়ত্রিশ) জনের আগষ্ট মাসের ৩০কেজি করে চাল বিনামূল্যে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, মধুখালী উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অফিসার ও ইউনিয়নের ট্যাক অফিসার তাপস কুমার মল্লিক, ইউনিয়ন সচিব নিত্য কুমার সরকার, প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ আঃ রউফ মোল্যা সহ অন্যান্য ইউ.পি. সদস্য, গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।