১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন

কামারখালী প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস সোমবার সকালে আড়পাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যার সভাপতিত্বে পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউনি নের সকল ইউ.পি. সদস্য, গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে পালন করা হয়। সকলের উপস্থিতিতে শেখ রাসেল সম্পর্কে আলোচনা শেষ করে এবং শেখ রাসেলের খুনীদের সঠিক বিচার দাবী করে দোয়া ও মোনাজাত শেষ করে মিষ্টি বিতরনের মাধ্যমে শেখ রাসেল এর ৫৮তম জন্ম দিন ও জাতীয় রাসেল দিবস পালন অনুষ্টান শেষ করেন।