১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে ১০ টাকা দরে চাউল বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সোমবার (১১-১০-২০২১) ইং সকালে আড়পাড়া ইউনিয়নে গরীর ও অসহায় মানুষের জন্য প্রতি কেজি ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ৩০০ টাকায় কার্ডধারীদের জনপ্রতি আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা’র সভাপতিত্বে বিতরন করা হচ্ছে। বিতরনের সময় উপস্থিত ছিলেন ডিলার মোঃ হেলাল হোসেন মোল্যা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। জানা যায় আড়পাড়া ইউনিয়নে দুইজন ডিলারের মাধ্যমে ৬১৮ জন কার্ডধারী এই আওতায় আছে। এই চাউল প্রতিমাসের সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার এই তিনদিন বিতরন করা হয়।