আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ১৫ই আগস্ট পালন-২১

কামারখালী প্রতিনিধিঃ
রবিবার সারাদেশের ন্যায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা তার আওয়ামীলীগনেতাগন ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর আয়োজনে আড়পাড়া ইউনিয়নের জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এবং সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ বদরুজ্জামান (বাবু)’র উপস্থিতিতে আড়পাড়া-কামারখালী প্রধান সড়কের ধারে উত্তর পাশে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সালাম মন্ডল এর সভাপতিত্বে সকাল ৮টা ৩০মিনিটে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন,

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাচ ধারন, মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার, র্যালী বাজার প্রদর্শন, জীবনী আলোচনা শেষে বিকালে আসর নামাজ বাদ বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদদের আত্মার প্রতি আড়পাড়া ইউনিয়নে ২৭টি মসজিদ, ৪টি মন্দিরে, দোয়া -মাহফিল ও মুনাজাতের মাধ্যমে তবারক বিতরন করে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেন। জানা যায় সকালের অনুষ্ঠান শেষে সকল নেতাকর্মীর জন্য তবারকের ব্যবস্থা করেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল)।