আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক এবং তৃণমূল নেতাদের সাথে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা’র মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা’র নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় অফিসে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সকলের উদ্যোশে মোবাইল ভার্ষনে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলে দিক-নির্দেশনা দেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, আড়পাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ।

তারা বলেন আমরা সবাই মিলে মিশে এক পতাকার তলে থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আসার জন্য সবাইকে সম্মিলিতভাবে তৃনমূল পর্যায়ে কাজ করতে হবে। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড সাধারন সম্পাদক এস.কে. গনি , ২নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেন্টু, ৩নং ওয়ার্ড সভাপতি রুহোল আমিন মোল্যা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিয়া বিপুল,,৫ নং ওয়ার্ড সভাপতি নাসিরুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হিটলার শিকদার , ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম ও সাধারন সম্পাদক অচিন্ত কুমার দাস, ,৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শেখ জহির উদ্দীন জিন্নাহ, ৮নং ওয়ার্ডের সভাপতি নরেশ কুমার সরকার, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র বিশ্বাস ৯নং ওয়ার্ডের সভাপতি শেখ অফিল উদ্দিন এবং সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিন মোল্যা মুকুল(সহ-সভাপতি), আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ সমাজসেবক সাব্বির আহম্মেদ , মাহাবুব আহম্মেদ মানিক মোল্যা, গোলাম কিবরিয়া টিপু, মাহফুজুর রহমান, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী নাছির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসানুজ্জামান মন্ডল সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীর উদ্যোশে মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ বলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা একজন ভালো মানুষ ওর সাথে কাজ করবেন আমি আপনাদের নিয়ে কাজ করবো। তাছাড়া ইউনিয়নের উন্নয়নের জন্য যা যা করনীয় আমি আপনাদের সবার নিয়ে মিলেমিশে কাজ করে ইউনিয়নের উন্নয়ন করবো।
পরিশেষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা বলেন আমি আপনাদের সবার ন্যায্যে পাওনা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বুঝে দিবো এবং আপনাদের সবার নিয়ে একসাথে কাজ করবো এই কথা বলে যাতে আড়পাড়া ইউনিয়নের চেযারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ, মধুখালী চেয়ারম্যান শহিদুল ইসলাম , সাবেক সংসদ সদস্য আঃ রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান , সংসদ সদস্য এবং প্রধান মন্ত্রী হয় এই আশা রেখে ও প্রয়াত চেয়ারম্যানদের জন্য দোয়া করে এবং সবার জীবনের মঙ্গল কামনা করে মত বিনিময় সভা শেষ করেন।