৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদে গণশুনানী-২১

কামারখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় এই প্রথম ফরিদপুরের মধুখালী উপজেলার অন্যান্য ইউনিয়নের মত আড়পাড়া ইউনিয়নের আয়োজনে কার্যকর ও জবাবদিহি মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর সহযোগীতায় আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা’র সভাপতিত্বে ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর মোঃ মনির হোসেন মজুমদার এর সঞ্চালনায় রবিবার বিকালে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়নে যে সকল সেবা প্রদান করা হয় সে সকল বিষয় ছাড়া ইউনিয়ন পরিষদের আওতাভ‚ক্ত উন্নয়নমূলক কর্মকান্ড, সুশাসন,

সামাজিক নিরাপত্তা কর্মসূচী প্রভ‚তি বিষয়ের উপর ইউনিয়নের জনগনের সামনে অভিযোগ আকারে গনশুনানি অনুষ্ঠান অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে খোলামেলা অভিযোগ করেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, মধুখালী উপজেলা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মিরাজুল ইসলাম মিল্টন, মোঃ রবি মোল্যা, এস.কে গনি, মোঃ আমির শিকদার, মোঃ এনামূল হোসেন, শেখ জহির উদ্দিন জিন্নাহ, মোঃ আবুল বাশার মন্ডল, হাসিনা বেগম, কাজী আকিব হোসেন, হেনা বেগম, কাজী নাজিবা, মোঃ সাইফুল হোসেন, ওসমান শেখ, জয়নব বেগম, আমেনা বেগম, মায়ারানী, মোঃ নিয়ামত মল্লিক, প্রতিবন্ধি ফাইম শেখ প্রমুখ।

সকলের অভিযোগ শুনে সমাধান দেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শামীম আরা ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ আশরাফুল ইসলাম জিহাদ, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ বাহারুল আলম মিয়া বাবুল, কামারখালী ফেরীঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আঃ ছাত্তার মোল্যা, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ এহিয়া হোসাইন মোল্যা সহ আড়পাড়া ইউনিয়নের শত শত নারী-পুরুষগন। পরিশেষে সকলের মঙ্গল কামনা ও ইউনিয়ন পরিষদের উত্তরাত্তর উন্নতি কামনা করে গন শুনানি অনুষ্ঠান শেষ করেন। সার্বিক তত্তা¡বধানে ছিলেন ইউনিয়ন সচিব নিত্য কুমার সরকার ও ইউ.পি. সদস্যগন এবং গ্রামপুলিশবৃন্দ প্রমুখ।