১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বলেন দেশ ও ইউনিয়ন উন্নয়নের লক্ষে আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রতিক চেয়ারম্যান প্রার্থী মোঃ আরমান হোসেন বাবুকে বিজয়ী করতে হবে। আরমান হোসেন বাবু’র বিজয় মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়, আরমান হোসেন বাবু’র বিজয় মানে আড়পাড়া ইউনিয়নের তৃণমূলের বিজয়। ২৭ জুলাই নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের নিরলস কাজ করতে হবে। আমাদের অর্ধেক ভোটার নারী।

নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বুঝাতে হবে। নৌকার ভোট সংগ্রহ করতে হবে। তবেই আমরা বিজয় নিশ্চিত করতে পারবো। শনিবার (২জুলাই) বিকালে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বাবু শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা’র পরিচালনায় আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বর্ধিত সভায় বিশেষ বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু।

এ ছাড়া আরো বক্তব্য দেন,মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ সালাম মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, সদস্য মোঃ ফজলুল হক মিয়া, মধুখালী উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য এস.বি.বাহার, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, আইন বিষয়ক সম্পাদক এ.কে.এম.আনোয়ার হোসেন মিল্টন, সদস্য মোঃ চুন্নু মৃধা,আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও সাবেক ইউ.পি সদস্য আঃ রাজ্জাক খাঁন, সদস্য মোঃ সালাম শেখ,

আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি, ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শেখ জহির উদ্দিন জিন্নাহ, ৫নং ওয়ার্ডের সভাপতি মৃধা মোঃ নাসিরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মিয়া বিপুল, ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক অচিন্ত কুমার বিশ্বাস, ১নং ওয়াডের্র সাধারন সম্পাদক এস.কে গনি, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম রেন্টু প্রমুখ। পরিশেষে প্রার্থী বলেন নৌকাকে কিভাবে বিজয় করা যায় সেইভাবে কমিটি গঠনের দাবী রাখেন এবং সেই লক্ষে বিজয়ের নির্দেশনা চান।

বর্ধিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ্ ফারুক হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ হেলাল হোসেন মোল্যা, রেজা শিকদার, ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হিটলার শিকদার, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগে সোহানুর রহমান শান্ত সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।