১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্ধ

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ৯ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বৈধ্যতা পেয়েছে। শুক্রবার মধুখালী উপজেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্ধ দেওয়া হয় । প্রার্থীরা হলেন আওয়ামীলী নেতা মো. আরমান হোসেন বাবু মাকা নৌকা, বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা (স্বতন্ত্র) মার্কা টেলিফোন, সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু (স্বতন্ত্র) মার্কা ঘোড়া, মোঃ সাদিকুর রহমান মোল্যা সাজ্জাত (স্বতন্ত্র) মার্কা মোটর সাইকেল,

কাজী মাছুম হোসেন (স্বতন্ত্র) মার্ক টেবিলফ্যান, মোঃ বাহারুল আলম মিয়া বাবুল (স্বতন্ত্র) মার্কা চশমা, মোঃ আশরাফুল ইসলাম মন্ডল (ইসলামী আন্দোলন ) মার্কা হাত পাখা, মোঃ হান্নান মোল্যা (স্বতন্ত্র) মার্কা অটো রিকসা , মোঃ ওবায়দুর রহমান চঞ্চল (স্বতন্ত্র) মার্কা আনারস। পরিশেষে জানা যায় চশমা প্রতিকের প্রার্থী বেশী হওয়ায় লটারীর মাধ্যমে বিজয়ী হয়ে চশমা প্রতিক পেলেন বাহারুল আলম মিয়া বাবুল।