১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাহারুল আলম মিয়া বাবুলের উঠান বৈঠক

মধুখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ২৭শে জুলাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ। সেই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালী উপজেলার ১০ নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাহারুল আলম মিয়া বাবুল তার ভোটারদের নিয়ে নিয়মিত চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা ও বাড়ী বাড়ী উঠান বৈঠক।

বাহারুল আলম মিয়া বাবুল চেয়ারম্যান পদে জনমত যাচাইয়ে লক্ষ্যে নিজ গ্রাম মধ্য আড়পাড়া বাসীর আয়োজনে শনিবার (২৩শে জুলাই) বেলা ১১টার সময় জিধারা কাটাখাল সংলগ্ন খালের পাড় ইমামূল শেখ এর বাড়ীর সামনে ও কাটাখাল ইমারত মন্ডল এর বাড়ীর সামনে রাস্তার ধারে আড়পাড়া ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডে -এ দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে জিধারা ও কাটাখাল গ্রামের দলমত নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত উঠান বৈঠকে নেমে আসে জনতার ঢল। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাহারুল আলম মিয়া বাবুল বলেন, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস। আপনাদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন আমি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সরকার যা দেয় সেটা সরকারী বিধি মোতাবেক আপনারা আমার নিকট থেকে সঠিক পাওনা যার যার যে পাওনা সেটা বুঝে পাবেন। আমি কারও হক নস্ট করবো না ।

এটাই আমার ওয়াদা। তাছাড়া ইউনিয়নকে ডিজিটাল করতে যা যা করনীয় তা আমি করবো। এ সময় আরও উপস্থিত ছিলেন দুই গ্রামের শতশত ভোটার ব্যক্তিবর্গ সহ প্রমুখ। পরিশেষে ভোটাররা তাদের নির্বাচিত চেয়ারম্যান পদপ্রার্থী চশমা প্রতিক প্রার্থী বাহারুল আলম মিয়া বাবুলকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করবেন।