১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে। ভোটারদের মধ্যে ও সম্ভাব্য প্রার্থী দের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মন জয় করতে দ্বারে দ্বারে ঘুরছেন। এমনই একজন প্রার্থী কে নিয়ে আড়পাড়া ইউনিয়নের জনসাধারণের মাঝে ব্যাপক আগ্রহ আবারও পরি লক্ষিত হচ্ছে। যিনি ঢাকা বিশ^বিদ্যালয়ে ইসলামের ইতিহাসে বিএ (অনার্স) মাস্টার্স শেষ করে ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে বর্তমান চেয়ারম্যান আছেন আবারও নির্বাচন করবেন যিনি। তিনি হলেন বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা। এলাকার জনসাধারণের মতে এবার আড়পাড়া ইউনিয়নের যতোগুলো চেয়ারম্যান প্রার্থী তাদের মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষিত ও যোগ্য প্রার্থী। এলাকায় তার উন্নয়নশীল নানামুখী কর্মকান্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপ চারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি আবারও উঠে আসছে।

ইউনিয়নের প্রতিটি গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাড়িয়েছেন আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান জাকির হোসেন মোল্যা। যিনি সব সময় মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখেন বলে দাবি ভোটারদের। অনুসন্ধানে জানা যায় যে জাকির হোসেন মোল্যা ছাত্র জিবন থেকেই নানা রকম সামাজিক উন্নয়ন কাজের সহিত জড়িত আছেন তিনি বলেন, আমি এই ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে আছেন এবং আগামীতেও থাকতে চাই। তিনি বলেন আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে ও মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এই প্রত্যাশা করে তিনি সর্বস্তরের জনগণের কাছে আবারও দোয়া প্রার্থনা করেছেন। এলাকার মানুষের কাছে জানা যায়, একজন জনপ্রতিনিধির মতোই তিনি সর্বক্ষণ মানুষের পাশে থেকেছেন এবং আছেন, জনতার কাতারে নিজকে বিলিন করে দিয়েছেন। উন্নয়নের জন্য কাজ করেছেন। গরীব অসহায়দের মাঝে খাবার সহ বিভিন্ন সময় বস্ত্র বিতরণ করেছেন। এলাকার বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে মানবতার হাত বাড়িয়েছেন । সমাজের উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়। আড়পাড়া ইউনিয়নের বাসিন্দা বলেন, গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় জাকির পাশে দাঁড়ান।

তিনি একজন আড়পাড়া ইউনিয়নের সম্ভ্রান্ত মোল্যা পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি, চেয়ারম্যান হিসেবে আমরা তাকেই চাই। তারা আরও বলেন আমাদের প্রিয় একজন মানুষ ও ত্যাগি নেতা জাকির ভাই। তার দ্বারা সমাজের মানুষের উপকার হচ্ছে প্রতিনিয়ত। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। তিনি শিক্ষিত ও ভদ্রলোক। আমাদের সাধারণ মানুষের দাবি আমরা চেয়ারম্যান হিসেবে আবার জাকির ভাইকেই দেখতে চাই। আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন যিনি তিনি জাকির ভাই। তার দ্বারা সমাজের উন্নয়ন হবেই। আড়পাড়া ইউনিয়নের জনগন বলেন আমরা দেখছি সাধারণ মানুষের উপকারে জাকির সর্বদা কাজ করেন। তাই জাকির বলেন আমি আবারও আপনাদের ভোটে বিজয়ী হয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমার সবটুকু শ্রম দিয়ে আড়পাড়া ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়নে রুপান্তর করতে সবার কাছেই সহযোগীতা, দোয়া এবং ভোট চাই ।