আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন চমক

মধুখালী প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর শেষ কবে? পৃথিবী জুড়ে এমন প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে জনগণের প্রত্যাশার ইউনিয়ন পরিষদ (ইউপি-২০২২) নির্বাচন। আর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জল্পনা- কল্পনা। তারই ধারাবাহিকতায় মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন চমক সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন অত্র ইউনিয়ন বাসীর সকলের প্রিয় মুখ ও নতুন প্রজন্মের জন-দরদী ব্যক্তিত্ব, উন্নয়নের রাখাল রাজা, শিক্ষা প্রতিষ্টান গড়ার অন্যন্য কারিগর এবং আস্থাভাজন মোঃ আশিকুর রহমান শান্ত।
১০নং আড়পাড়া ইউনিয়ন বাসির প্রতি উদ্দেশ্য করে শান্ত বলেন, ‘কথায় আড়পাড়া ইউনিয়ন নয়, অগ্রীম কোনো মিথ্যা আশ্বাস নয়, আমি বাস্তবতায় বিশ্বাসী আমি আপনাদের সমর্থন পেলে ১০ নং আড়পাড়া ইউনিয়নের সম্মান রক্ষায় সর্বক্ষণ নিবেদিত থাকার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ।’ তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ইউনিয়নের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাকে চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের গরীব,দুঃখী অসহায় এবং সকল মানুষের বিপদে আপদে পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাই । সকলের কাছে দোয়া চাই। আমি জনগণের সাথে সর্বক্ষণ আছি এবং থাকবো ইনশা আল্লাহ। আগামী পর্বে আসছে আরও বিস্তারিত। চোখ রাখুন।