১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মুখ হিসেবে মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে এসেছে। এই বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লক্ষে আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নতুন মুখের আবির্ভাব হয়েছে। তিনি হলেন মরহুম রফিক উদ্দিন মিয়া(ঙ) এর ছেলে ও মরহুম আলহাজ্ব রোকন উদ্দিন মিয়া এবং বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ ফকরুদ্দিন মিয়া কালু’র ছোট ভাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশান মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৎ, নির্ভীক ও প্রতিবাদী সাহসী রাজনীতিবিদ এবং আড়পাড়া গ্রামের মিয়া পরিবারের কৃতি সন্তান মোঃ বাহারুল আলম মিয়া বাবুল।

তারই লক্ষে মঙ্গলবার বিকালে আড়পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটার ও যুবসমাজ এবং প্রবীনদের নিয়ে নতুন মুখ হিসেবে আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী মোঃ বাহারুল আলম মিয়া বাবুল এর বাড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মত বিনিময় সভায় নতুন প্রার্থীর সমর্থন নিয়ে মতামত ব্যক্ত করেন কাজী পরিবারের কাজী মামুন হোসেন, মিয়া পরিবারের মোঃ মিলন মিয়া, মোল্যা পরিবারের এস বি বাহার, মেহেদী হাসান , মোঃ হবিবার মোল্যা, শেখ পরিবারের শেখ নফর উদ্দিন ইরান,

মোঃ সাইফুল ইসলাম , মোঃ নুরুজ্জামান, মোঃ সিরাজ, খাঁন পরিবারের মোঃ নাজমুল খাঁন, মৃধা পরিবারের মোঃ ইয়াকুব হোসেন মৃধা, মল্লিক পরিবারের মোঃ আল-আমীন মল্লিক, মোঃ করিম মল্লিক প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব হোসেন শেখ, মোঃ আমজেল হোসেন মৃধা সহ দলমত নির্বিশেষে শতশত মানুষ মত বিনিময় সভায় অংশগ্রহন করেন। পরিশেষে সবাই নতুন মুখ হিসেবে নতুন প্রার্থী মোঃ বাহারুল আলম মিয়া বাবুল এর কথা সকলেই শ্রবন করেন এবং বলেন আমার কোন প্রার্থীর সাথে আমার কোন দ্বি-মত নাই ।

আপনারা মতামত দিলে আমি আপনাদের সমর্থনে প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদের নির্বাচন করবো। পরিশেষে সকলেই একমত হয়ে নির্বাচন করার অনুমতি দেন এবং বলেন আপনি নির্বাচন করেন আমরা আপনার সাথে আছি এবং জনগনের ভোটে বিপুল ভোটে বিজয় করবো এই আশা রেখে মত বিনিময় সভা শেষ করেন।