১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মুখের আগমন

মধুখালী প্রতিনিধিঃ
আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১জন প্রার্থীর পর সমপূর্ণ নতুন মুখের নাম শোনা যাচ্ছে তিনি হলেন আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান মরহুম সাহাবুদ্দিন মোল্যার ছেলে এবং সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ শহীদুর রহমান এবং সরকারী রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এর ছোট ভাই কামারখালী বাজার বণিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক মোঃ আরিফুল ইসলাম আরিফ ।

বর্তমান আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর কথা জনমনে এবং ভোটারের মনে প্রানে আশার আলো জেগেছে যে, তিনি চেয়ারম্যান পদে আড়পাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন। এই লক্ষে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী বলে তার সাথে ফোনে আলাপ করে জানা যায় তিনি আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছেন। ভোটাররা তাদের প্রার্থীর কথা জেনে স্বস্তি পাচ্ছে যে, একজন ভালো মনের মানুষের আবির্ভাব। আগামী পর্বে বিস্তারিত আসছে চোখ রাখুন।