১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী মাসুম হোসেন এর নির্বাচনী মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী মাসুম হোসেন এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই জুন-২০২২)ইং দুপুরে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে কাজী মাসুম হোসেন এর বাড়ীর আঙ্গিনায় আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্তী কাজী মাসুম এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের মিঠুন শেখ এর সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় ২ নং ওয়ার্ড এর আঃ মান্নান মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আসন্ন আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী মাসুম হোসেন, আড়পাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে মোঃ ইকমাল হোসেন, মোঃ ছাদেক শেখ, মোঃ রহমত শেখ, মোঃ ছরোয়ার মোল্যা, ইউসুফ হোসেন, মতিয়ার সর্দার, চাঁন আলী মন্ডল,

জাহাঙ্গীর হোসেন, সফর হোসেন,ছাদেক হোসেন মৃধা, কাইউম হোসেন, আইউব হোসেন বিশ্বাস, সেকেন্দার আলী, সংগ্রাম মোল্যা, লিমন শেখ, আকরাম হোসেন, বিল্লাল মোল্যা,রেজাউল হোসেন মন্ডল, আঃ রঊফ মোল্যা প্রমুখ। উক্ত মত বিনিময় সভায় প্রায় সহস্রাধিক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। নির্বাচনী মতবিনিময় সভায় বক্তারা বলেন- আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী মাসুম হোসেন এর মাধ্যমেই আড়পাড়া ইউনিয়নের আরো উন্নয়ন হবে বলে সকলকে মাসুম কে সমর্থন ও ভোট দিতে বলেন। আসন্ন আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী মাসুম তিনি তার বক্তব্যে বলেন- আপনাদের ভেটে নির্বাচিত হয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে কাধে কাধ মিলে ইউনিয়ন বাসীকে নিয়ে ইউনিয়নে উন্নয়নের কাজ করবো এবং ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এবং আগামী দিনে আড়পাড় ইউনিয়নবাসীর সাথেই থাকব সবসময়।