১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাত-পাখার কান্ডারী আশরাফুল ইসলাম মন্ডল মনোনয়ন ক্রয় করলেন

মধুখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ২৭শে জুলাই-২০২২ ইং তারিখে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বিএনপি সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধুখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম সক্রিয় থাকবে এবং এবার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন । তারই লক্ষে তিনি সোমবার মধুখালী উপজেলা নির্বাচন অফিসার এর অফিস থেকে মনোনয়ন পত্র ক্রয় করলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও মধুখালী উপজেলা নির্মান শ্রমিক এর সভাপতি কারী মোঃ ইসরাইল হোসেন, চরমোনাই এর বাবলু শেখ, কারী আইয়ুব হোসেন, হেলাল হোসেন, মনসুর হোসেন, খসরুল আলম, শাহজাহান সহ আরো অনেকে। ভোটাধিকার প্রয়োগ, ন্যায় বিচার ও সুষম বণ্টন শ্লোগান নিরলস ভাবে পরিশ্রম করে গনসংযোগ ও জনগনের সাথে দেখা করা সহ নানা কর্মসূচির মাধ্যমে মাঠ চষে বেড়ানোর পাশাপাশি প্রচারণায় প্রচার করে চলেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম মন্ডল।

মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার কান্ডারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, শ্রমিক ও শিক্ষা বান্ধব দেশ প্রেমিক চেয়ারম্যান প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম মন্ডল অনেক আগে থেকে প্রচার, প্রচারণা, গণসংযোগ চালিয়ে যাওয়ার দরুন জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে এবং ভোটারের মনের মনিকোঠায় মিশে আছে।