আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাত-পাখার কান্ডারী আশরাফুল ইসলাম মন্ডল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন এই বছর অনুষ্টিত হবে। এর মধ্যে আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বিএনপি সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম সক্রিয় থাকবে এবং এবার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন । এই লক্ষে ভোটাধিকার প্রয়োগ, ন্যায় বিচার ও সুষম বণ্টন স্লোগান নিরলস ভাবে পরিশ্রম করে গনসংযোগ ও জনগনের সাথে দেখা করা সহ নানা কর্মসূচির মাধ্যমে মাঠ চষে বেড়ানোর পাশাপাশি প্রচারণায় প্রচার করে চলেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম মন্ডল। মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার কান্ডারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, শ্রমিক ও শিক্ষা বান্ধব দেশ প্রেমিক চেয়ারম্যান প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম মন্ডল । প্রচার, প্রচারণা, গণসংযোগে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে।
ইউনিয়নের নারী ও পুরুষ ভোটারদের সাথে নিয়ে ঘরে ঘরে গিয়ে হাতপাখা মার্কায় প্রচার করছেন। ইউনিয়নের মানুষ সাড়া দিয়েছেন, সমর্থন ও দোয়া করছেন তার জন্য। আড়পাড়া ইউনিয়নের ভোটারদের মুখে মুখে চেয়ারম্যান প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম মন্ডল এর কথা। এলাকাবাসী স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছে নিয়ে আশরাফুল জনগণের সেবক হতে রাজনীতির মাঠে নামেন। ফলে ভোটারদের মাঝে আগ্রহ, উৎসাহ ও কৌতুহলেরও কমতি নেই। চারিদিকে এখন আশরাফুলের কথা ভেসে উঠেছে। ইউনিয়নের ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, একদল পুরুষ কর্মীদের নিয়ে আশরাফুল দিন-রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সাথে নিয়ে এ-গ্রাম থেকে ও-গ্রামের ভোটারদের কাছে ছুটেছেন। পাড়ায় পাড়ায় চলছে বয়োজ্যেষ্ঠ আর মুরব্বীদের নিয়ে বৈঠক। হাটবাজারেও চলছে তার গণসংযোগ। হাতপাখা প্রতিক আশরাফুল ইসলামমন্ডলকে ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যাক আলেম,ওয়ালামাগন মাঠে কাজ শুরু করেছেন। আশা করা যাচ্ছে হাতপাখা প্রতিকে ভোটের আহবানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীরসাহেব হুজুর চরমোনাই আড়পাড়া ইউনিয়নে আগমন করবেন।
চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, আড়পাড়া ইউনিয়নের জনগন পীরসাহেব চরমোনাই এর আহবানে “ইসলাম , মানবতা ও শান্তির প্রতিক হাত-পাখা তে ভোট দিবে ইনশাআল্লাহ। এ ছাড়া এলাকাবাসি আমার উপর আস্থা ও বিশ্বাস আছে বলেই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমাকে হাতপাখা প্রতীক তুলে দিবেন। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ার সুযোগ দিবেন। আড়পাড়া ইউনিয়নের সাধারণ জনগণ (নারী ও পুরুষ ভোটাররা) আমার উপর আস্থা রেখেই আমাকে দোয়া, সমর্থন, উৎসাহ দিয়ে যাচ্ছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। দলমত নির্বিশেষে সবার কাছে আমি ভোট চাই। আড়পাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। আশরাফুল ইসলাম আরও বলেন, ইনশা-আল্লাহ আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথমে ইউনিয়নে মাদক, জুয়া ও ইয়াবা দমন করা হবে। সুশাসন প্রতিষ্টা, ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্টান, মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় উপাসনালয় সহ গ্রামীন অবকাঠামো উন্নয়নে নজির বিহীন বিপ্লব ঘটানো হবে। পাশাপাশি সরকারের বরাদ্ধকৃত অর্থ এলাকার উন্নয়নের কাজে সঠিক ভাবে বন্টন করা হবে। তাই তিনি আড়পাড়া ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সমর্থন, দোয়া সহ সার্বিক সহযোগীতা কামনা করেন।