১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

আড়পাড়া ইউপি নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা মিটিং

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় আড়পাড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মধুখালী থানার আয়োজনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় মধুখালী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এস.আই. অজয় বালা’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী সার্কেল সহকারী পুলিশ সুপার সুমন কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম , আড়পাড়া ইউনিয়নের বিট অফিসার এস.আই. অজয় বালা। এ সময় আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা, সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, নতুন চেয়ারম্যান প্রার্থী, আরমান হোসেন বাবু, বাহারুল আলম মিয়া বাবুল, কাজী মাছুম হোসেন, আশরাফুল ইসলাম মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য মেরিনা বেগম, ইউ.পি. সদস্য নরেন্দ্রনাথ সরকার, রইচ শেখ, লিটন শেখ, বিল্লাল হোসেন আলাল শেখ, শাহিনুর শেখ, সাধারন ভোটার ওমর ফারুক প্রমুখ।

চেয়ারম্যান পদপ্রার্থী সাদিকুর রহমান সাজ্জাদ, ওবায়দুর রহমান চঞ্চল, হান্নান মোল্যা সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ট ও সফল করতে প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সকল প্রকার আইনের প্রতি শ্র্রদ্ধা রেখে নির্বাচন সফলের আহবান জানান। কোন প্রার্থী ও কর্মী সমর্থক বা প্রার্থী নির্বাচনি আইন না মেনে চললে সে ক্ষেত্রে প্রশাসন কঠোর হস্তে দমন করবে। যেহেতু আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অতিতে সব কয়েটি নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি তদ্রæপ উপজেলার সম্মান অক্ষুন্ন রাখতে সবার প্রতি আহবান জানান। পরিশেষে প্রধান অতিথি বলেন সকলকে মিলেমিশে নির্বাচন করতে হবে কোন প্রকার পেশী শক্তি ব্যবহার করা যাবে না। আরো বলেন সকলকে ধৈর্য্য ধারন ও সহনশীল থাকবেন, কোন প্রকার এজেন্ট ও প্রার্থী ফোন কেন্দ্রে নিতে পারবে না , প্রার্থী একবারের বেশী ইউনিয়নের কোন কেন্দ্রে যেতে পারবেনা, দুইবার যেতে পারবে না, নিজ ভোট কেন্দ্রে দুইবার যেতে পারবে, কোন প্রার্থীর নামে কোন বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করা যাবে না করলে কঠোর শাস্তির বিধান রাখা হবে এই বলে সকলকে মাদক, সন্ত্রাস, ইফটিজিং থেকে বিরত থাকার আহবান করে আইন শৃংখলা মিটিং শেষ করেন । এ ছাড়া ডুমাইন ইউনিয়নে নির্বাচনী উপলক্ষে আইন শৃংখলা মিটিং হয়েছে।