১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া ঈদগাহে দুই বছর পর ঈদ জামাত অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আযহ্ া নামজের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন এ মাঠে রবিবার (১০জুলাই) সকাল ৯টায় ঈদের জামাত শুরু হয়। ঈদ জামাতের ইমামতি করেন ফরিদপুর থেকে আগত মাওলানা আবু সাঈদ। সকাল থেকে রাজধানী সহ আড়পাড়া ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এলাকার হাজার হাজার মানুষ এই ঈদগাহ জামাতে নামাজ আদায় করেন।

ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও আড়পাড়া গোরস্থানের কবর জিয়ারত করা হয়। নামাজ শেষে ঈদের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী অনেকে কোলাকুলি করেন।