১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার হল পরিদর্শন করলেন-সভাপতি

মধুখালী প্রতিনিধিঃ
দেশে করোনা কালীন সময় চলাকালীন দীর্ঘ প্রায় ২বছর নিয়মিত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা বন্ধ ছিল । দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে আগের নিয়মে দেশে সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সরকারী নিয়ম অনুযায়ী শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এই লক্ষে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জিহাদ বৃহস্পতিবার স্কুলের ৬ষ্ট থেকে ১০দশম শ্রেনীর সকল চাত্র-ছাত্রীদের পরীক্ষার কল পরিদর্শন করেন।

পাশাপাশি আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা তিনিও পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন কো-অপ্ট সদস্য মোঃ রুহল আমিন মোল্যা, দাতা সদস্য মৃধা নাজিরুল ইসলাম নান্নু সহ অন্যান্য অভিভাবক সদস্য বৃন্দ প্রমুখ। পরীক্ষা শেষে সকল শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবক সদস্যর সাথে শিক্ষানুরাগী সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জিহাদ কুশল বিনিময় করেন এবং বলেন আশা করা যায় এই স্কুল আগামীতে কলেজুয়েট-এ রুপান্তরিত করা হবে।