১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন হারুন-অর-রশীদ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আলোচিত স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান আড়পাড়া উচ্চ বিদ্যালয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন মোল্লা হাফিজুর রহমান গত ০১-০২-২০২২ ইং তারিখে তাহার মেয়াদ কাল শেষ হয়। রবিবার ১৭ই জুলাই-২০২২) ইং তারিখ সকালে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬ জন পরীক্ষার্থী আবেদন করে ৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করলেও তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে মোঃ হারুন-অর-রশীদ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনা করেন ডি.জি’র প্রতিনিধি কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ও মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মোহাম্মাদ আশরাফুল ইসলাম জিহাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস সহ পরীক্ষা বোর্ডের প্রতিনিধি আবিদা সুলতানা প্রমুখ। উল্লেখ্য এর আগে ০৮-০৬-২০০০ইং সালে বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মো. হারুন-অর-রশীদ। তারপর ১২-১০-২০১১ সালে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান এবং ২০১১ ইং সাল থেকে দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। এরপর বুধবার ২০শে জুলাই-২০২২ ইং থেকে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান এবং দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহনের পর এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় স্কুলের সার্বিক দিক নিয়ে বক্তব্য রাখেন স্কুলের দায়িত্ব প্রাপ্ত সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম জিহাদ, আড়পাড়া কাজী সিরাজুল গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস , সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান, দাতা সদস্য মৃধা নাজিরুল ইসলাম নান্নু,

অভিভাবক সদস্য ইজাজুল ইসলাম ডাবলু, এ দিকে মোঃ হারুন-অর-রশীদ প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও যোগদান পাওয়ার পর অভিনন্দন জানিয়েছেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম জিহাদ সহ কো-অপ্ট সদস্য রুহল আমিন মোল্যা এবং অন্যান্য অভিভাবক সদস্য সাঈদুর রহমান, আসাদুজ্জামান, হুমায়ন মন্ডল সহ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস সহ অন্যান্য শিক্ষক বৃন্দ প্রমুখ। পরিশেষে জানা যায় তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের আঃ রাজ্জাক এর কৃতি সন্তান হারুন-অর-রশীদ।