১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

আড়পাড়া গোরস্থানের গ্রীল চুরি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া গোরস্থানের গেটের সবুজ কালারের ৩টি গ্রীল চুরি হয়েছে। গোরস্থানের কেয়ার টেকার মোঃ অলিয়ার রহমান শেখ বলেন গোরস্থানে মাটি ভরাটের কাজ চলছে। তাই গেটের গ্রীল খুলে গোরস্থান ঘরে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এ ব্যপারে তদন্ত চলছে এবং মসজিদে মসজিদে সংবাদ জানানো হয়েছে। আরো জানা যায় খুজে না পাওয়া গেলে মধুখালী থানায় জানানো হবে।