আড়পাড়া গ্রামের কৃতি সন্তান ফকর উদ্দিন মিয়া (কালু) এর পরিবারের মুরুব্বিদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের মিয়া পরিবারের কৃতি সন্তান মোঃ ফকর উদ্দিন মিয়া (কালু) ও তার পরিবারের উদ্যোগে ৪জন বিদেহী আত্মার স্বরণে শুক্রবার দোয়া -দুরুদ, কোরআন খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরা হলেন মরহুম রফিক উদ্দিন মিয়া, মরহুমা রিজিয়া বেগম, মরহুম আলহাজ¦ রোকন উদ্দিন মিয়া, মরহুম মনিরুল ইসলাম মিয়া (মন্নু)। উক্ত অনুষ্ঠান অনুষ্টিত হয় আড়পাড়া বালুচর জামে মসজিদ ও তাদের নিজ বাড়ীতে।
দোয়া পরিচালনা করেন মধ্য আড়পাড়া জামে মসজিদেও পেশ ইমাম হাফেজ মোঃ আশরাফুজ্জামান জামাল ও পূর্ব আড়পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও মধ্য আড়পাড়া আদর্শ মক্তব কমপ্লেক্স এর প্রধান শিক্ষক মাওলানা আবু সুফিয়ান। দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন মিয়া পরিবারের কৃতি সন্তান মোঃ ফকর উদ্দিন মিয়া কালু ও মোঃ বাহারুল আলম মিয়া বাবুল এবং তার ভাইবোন সহ পরিবার বর্গ।