আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

কামারখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী মানিক সরকারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে স্কুলের কোমল মতি ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।

পরে কেক কাটা পর ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন, আলোচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সভাপতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গঠন মূলক কথাবাত্রা বলে এবং প্রধান শিক্ষক লিলি বেগম সহ সহকারী শিক্ষকমন্ডলী ছাত্র-ছাত্রীদের মধ্যে কেক বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।