১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের এস . এস. সি-২০২২ইং পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরন ও দোয়া অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ
আগামী ১৯ শে জুন তারিখে সারাদেশের সাথে আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের ২০২২ইং সনের এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষে অত্র স্কুলের আয়োজনে সোমবার অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ এর সভাপতিত্বে স্কুলের ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা। তিনি বিদায়ী ছাত্রীদের পরীক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলেন। উক্ত অনুষ্টানে শিক্ষকমন্ডলী সহ বিদায়ী ছাত্রী এবং স্কুলের অন্যান্য শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিলেন প্রমুখ। পরিশেষে দোয়া অনুষ্টান শেষে এস.এস.সি ছাত্রীদের প্রবেশ পত্র বিতরন করে অনুষ্টান শেষ করেন।