ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী

মধুখালী প্রতিনিধিঃ
আসছে আগামী সেপ্টেম্বর-২০২১ইং মাসে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে। এই ইউনিয়নে ছাত্রলীগের কমিটিতে যার নাম ছাত্র-ছাত্রী এবং ইউনিয়নের মানুষের ও অন্যান্য ইউনিয়নের মানুষের মাঝে ভেসে উঠেছে তিনি হলেন মৃতঃ আজিজুর রহমান বিশ্বাস ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান (সাবেক) মরহুম বীরমুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস বিশ্বাস (অবসরপ্রাপ্ত শিক্ষক) এর নাতী ছেলে এবং বর্তমান কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র ভাতিজা ও বিশিস্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মোঃ গোলাম রসুল এর বড় ছেলে ছাত্রলীগের একনিষ্ট্ নেতা মোঃ তাসনিম হাসান সোয়াদ। বরাবরই শোনা ও দেখা যায় ছেলেটি বিশ্বাস পরিবারের বিশ্বাসী ছেলে । ছাত্র জীবনে যার কোন কলংক নাই। তার ইচ্ছা ছাত্রলীগ কমিটিতে সাধারন সম্পাদকের পদ নিয়ে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার রাজনীতি করতে চান। তাছাড়া তিনি একটি শিক্ষিত পরিবারের ছেলে। মা সাজেদা পারভীন স্বাস্থ্য বিভাগে চাকুরী করেন । চাচা-চাচী এবং চাচাতো ভাই সব সরকারী কর্মকর্তা পদে চাকুরী করেন। তার আরো আশা যেহেতু সে কামারখালী সরকারী আঃ রউফ কলেজের এইচ,এস,সি’র ছাত্র। তিনি এই রাজনীতির পাশাপাশি তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন এবং অপর ছাত্র ও ছাত্রীদেরকেও উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন এই ওয়াদা করে তিনি ছাত্রলীগ রাজনীতিতে সাধারন সম্পাদক পদে আসতে একান্তই ইচ্ছুক ও তার জীবনের আশা। তাই সকলের নিকট দোয়া প্রার্থী যাতে তিনি সবার সমর্থনে কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাধারন সম্পাদক পদে বিজয় লাভ করেন।