১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন নির্বাচন কমিশন অফিসে

মধুখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ২৭ শে জুলাই-২০২২ ইং তারিখে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন, আড়পাড়া এবং মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচন করার লক্ষে মধুখালী উপজেলা নির্বাচন কমিশন অফিসে মধুখালী উপজেলা রিটানিং অফিসার এ.বি.এম. আজমল হোসেন এর নিকট নৌকা প্রতিকের মনোনয়ন জমা দিলেন সেই সকল প্রার্থী হলেন ডুমাইন ইউনিয়নের নৌকার মাঝি ও প্রার্থী মোঃ খুরশিদ আলম মাসুম, আড়পাড়া ইউনিয়নে নৌকার মাঝি ও প্রার্থী মোঃ আরমান হোসেন বাবু, মেগচামী ইউনিয়নের নৌকার মাঝি ও প্রার্থী মোঃ হাসান আলী খাঁন।

এ সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার সহ উপজেলা ,ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ভোটারগন প্রমুখ।