ইউনিয়ন পরিষদ নির্বাচন ডুমাইনে স্বতন্ত্রপ্রার্থী তপনের মোটর সাইকেল শোডাউন
মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে ফরিদপুরের মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ্ আসাদুজ্জামান তপন মোটর সাইকেল শোডাউন করেছেন। শুক্রবার বিকেলে তার নিজ ইউনিয়নে এই মোটর সাইকেল শোডাউন করেন। অত্র ইউনিয়নের ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সর্বস্তরের জনগন মোটর সাইকেল নিয়ে সমেবেত হন। এর পর সেখান থেকে মোটর সাইকেলের বহর নিয়ে ডুমাইন ইউনিয়ন প্রদক্ষিন করেন।
এ সময় তিনি জনগনের সাথে কুশল বিনিময় করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জানান দেন। শোডাউনের পূর্ব মুহুর্তে তিনি বলেন,আমি অত্র ইউনিয়ন বাসির কাছে অতি পরিচিত মূখ। আমার ইউনিয়নবাসী আমাকে কাজের মাধ্যমে চেনে। কারন আমি সব সময় তাদের পাশে থাকি। আর এই কারনে এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। জনগনের সর্বোচ্চ সেবা দিতে আমি এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন করছি। আমার বিশ্বাস ইউনিয়নবাসী স্বত:স্ফুর্তভাবে ও উৎসব মূখর পরিবেশে বিপুল ভোটে আমাকে এবার নির্বাচিত করবেন আশা রাখি।